গুগল ডুডলে `দ্য হর্স ইন মোশন'
বিখ্যাত ব্রিটিশ আলোকচিত্রী এডওয়ার্ড জে মুইব্রিজের ১৮২তম জন্মদিন পালন করছে গুগল। তঁার জন্মদিন স্মরণ করতে ১৯ শতকের বিখ্যাত রেসের ঘোড়ার ছবি ব্যবহার করে গুগলের হোমপেজে একটি ডুডল তৈরি করেছে। গ্রাফিকস ব্যবহার করে তৈরি ডুডলটি মুইব্রিজের বিখ্যাত `দ্য হর্স ইন মোশন' ঘটনার স্মরণে তৈরি করা হয়েছে। কী করে স্থির ছবিকে চলমান ও গতিময় করা যায়, সেই সমস্যার প্রাথমিক সমাধান করেছিলেন অ্যাডওয়ার্ড মুইব্রিজ। আদতে ব্রিটিশ হলেও থাকতেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়ায় থাকার সময়ে ১৮৭৩ সালে তিনি পরপর ২৪টি ক্যামেরা বসিয়ে একটি ছুটন্ত ঘোড়ার ছবি তোলেন। স্থির ছবিকে চলমান করার জন্য এটিই ছিল সম্ভবত প্রথম প্রয়াস। মুইব্রিজ তঁার যনে্ত্রর নাম দিলেন জুপ্রাস্কিস্কোপ। এ যন্ত্রটিই প্রথম দিকের ভিডিওগ্রাফির সূচনা করেছিল।মুইব্রিজ জন্মগ্রহণ করেছিলেন ১৮৩০ সালের ৯ এপ্রিল। শুরুতে বই বিক্রেতা হিসেবে কাজ শুরু করলেও ১৮৬০ সালের দিকে তিনি ল্যান্ডস্কেপ ও বিভিন্ন কাঠামোর ছবি তোলার জন্য খ্যাতি পান। পরবর্তীতে পেশাদার ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন। চলন্ত বা গতিশীল বস্তুর ছবি তোলার জন্য মুইব্রিজ বিখ্যাত। তঁাকে স্টেরিও ফটোগ্রাফি বা থ্রিডি ফটোগ্রাফির পথপ্রদর্শকও বলা হয়। ১৯০৪ সালে মারা যান এডওয়ার্ড জে মুইব্রিজ।